১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জে গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রয় করায় জরিমানা আদায়

কালিগঞ্জ প্রতিনিধি
সাতক্ষীরার কালীগঞ্জে গ্যাস সিলিন্ডার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রয়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। কালিগঞ্জ উপজেলার ফুলতলা মোড়ে ব্যবসায়ী খোরশেদ তার দোকানে গ্যাস সিলিন্ডার ১৬০০ টাকার পরিবর্তে৷ ১৯০০ থেকে ২০০০ টাকায় বেশি দামে বিক্রয় করছে এমন অভিযোগে বৃহস্পতিবার ২ এপ্রিল বেলা সাড়ে বারোটায় ভ্রাম্যমান আদালতে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মো: মইনুল ইসলাম খান ব্যবসায়ী খোরশেদ কে ২০০০ টাকা জরিমানা আদায় করেন। এ সময় কালিগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন। জ্বালানি তেল সংকটের কারণে একশ্রেণীর ব্যবসায়ীরা হঠাৎ করে গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি করে।হঠাৎ করে বাজারে গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি হওয়ায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়