১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

বেনাপোলের বৃত্তি আঁচড়া গ্রামে খোলা বাজারে পেট্রোল বিক্রি

আনিছুর রহমান, বেনাপোল
দেশের প্রতিটি তেল পাম্পে যখন তেল নিতে শত শত মোটরসাইকেল সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে তখন দ্বিগুন মুল্যে তেল বিক্রি হচ্ছে বিভিন্ন দোকানে বা খোলা বাজারে। শুক্রবার (৩ এপ্রিল) সরেজমিনে বেনাপোল পোর্ট থানার বৃত্তিআঁচড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে আলমগীর তার মুদি দোকানে পেট্রোল বিক্রি করছে দ্বিগুন মুল্যে। আলমগীর বৃত্তি আচড়া গ্রামের সৈয়দুল ইসলাম এর ছেলে। বৃত্তি আচড়া গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে আলমগীর এর নিকট পেট্রোল চাইলে সে বলে ২২০ টাকা লিটার দিতে হবে। যদি ২২০ টাকা দিতে পারেন তবে আমি তেল দিতে পারব। তার কথায় রাজি হয়ে তেল নিতে চাইলে সে তেল নিয়ে আসে। কোথা থেকে সে তেল সংগ্রহ করেছে জানতে চাইলে সে বলে বেনাপোলের শাহজালাল পেট্রোলপাম্প থেকে এ তেলে নিয়ে এসেছে। এদিকে খোলা বাজারে এ তেল বিক্রি হওয়র কথা না থাকলেও তা বিক্রি হচ্ছে। বিশেষ একটি সুত্র জানায় তেল পাম্পগুলো দিনের বেলায় সামান্য সময় বেধে দিয়ে অল্প কিছু তেল দিচ্ছে মোটরসাইকেলে। আর রাত্রের অন্ধকারে এ তেল কালোবাজারে অধিক মুনাফা লাভে তারা বিক্রি করছে ড্রামে করে। ইকবাল হাসান নামে একজন যুবক বলেন, প্রশাসন এর দুর্বল নজরদারির জন্য এরকম তেল বিক্রি হচ্ছে খোলা বাজারে। যা এক মাত্র পেট্রোল পাম্প ছাড়া কোথাও বিক্রি হওয়ার কথা না। এ বিষয়ে জানতে চেয়ে শার্শা উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ ও সহকারী কমিশনার (ভুমি) নিয়াজ মাখদুম এর মোবাইল ফোনে ফোন দিলেও তারা ফোন রিসিভ করে নাই।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়