৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

তেল কালোবাজারি-মজুতদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড: আইনমন্ত্রী

শৈলকুপা সংবাদদাতা
আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য এক শ্রেণির মানুষ চেষ্টা করছে। তারা একই মোটরসাইকেল নিয়ে একই দিন একাধিক জায়গা থেকে জ্বালানি নিচ্ছে। সেই তেল বাসায় নিয়ে বোতলে, ড্রামে ভরে আবার নিতে আসছে। আমরা এতদিন সফট (নমনীয়) ছিলাম। প্রয়োজনবোধে তেলের কালোবাজারি ও মজুতদারদের বিরুদ্ধে বিশেষ আইনে সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করব। এবং তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। শনিবার (৪ এপ্রিল) দুপুরে ঝিনাইদহের শৈলকুপার ধাওড়া গ্রামে খাল খনন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ১৯৭৪ সালের ‘বিশেষ ক্ষমতা আইনে’ কালোবাজারি এবং মজুতদারির বিরুদ্ধে সেকশন ২৫ এর যে শাস্তির বিধান করা হয়েছে, প্রয়োজনবোধে সেই শাস্তি প্রয়োগ করা হবে। তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।আইনমন্ত্রী বলেন, ‘প্রশাসনকে বলছি, আপনারা কঠোর হোন। আপনাদের সঙ্গে অতন্দ্র প্রহরীর মতো সংগঠনের নেতাকর্মীরা থাকবে।’ জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান প্রমুখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়