২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

দুর্গন্ধে মিললো নিখোঁজ কিশোরের লাশ

মাগুরা প্রতিনিধি
মাগুরায় নিখোঁজের তিনদিন পর সুমন (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে পেশায় রিকশাচালক ছিল। নিহত সুমন শহরের মীরপাড়া এলাকার শরিফুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত থেকে সুমন নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শুক্রবার ( ৩ এপ্রিল) সন্ধ্যায় মাগুরা সদর উপজেলার দক্ষিণ মীরপাড়ার মাছের ঘরের পাশ থেকে দুর্গন্ধ বের হলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠায়। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, মীরপাড়া মাঠ থেকে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়