১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

ইরানের জন্য আমি আমার জীবন উৎসর্গ করেছি: পেজেশকিয়ান

প্রতিদিনের ডেস্ক:
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, ‘এখন পর্যন্ত ১ কোটি ৪০ লাখেরও বেশি ইরানি দেশকে রক্ষা করার জন্য নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুতি নিয়েছেন।’সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, ‘আমিও ইরানের জন্য আমার জীবন উৎসর্গ করেছি, করছি এবং ভবিষ্যতেও তা করতে থাকব।’২৪ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে ইসরায়েল বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড চালিয়েছে। এসব হামলার মধ্যে সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রভাবশালী সচিব আলী লারিজানির মৃত্যুবরণ করেছেন।এদিকে, ইরানে এখন পর্যন্ত অন্তত ২,০৭৬ জন নিহত এবং ২৬,৫০০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়