১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

‘উন্মাদ’ ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার দাবি মার্কিন আইনপ্রণেতাদের

প্রতিদিনের ডেস্ক:
ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলার হুমকি এবং মধ্যপ্রাচ্যে ‘অবৈধ’ যুদ্ধ উসকে দেওয়ার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন বা ক্ষমতাচ্যুত করার দাবি জোরালো হচ্ছে যুক্তরাষ্ট্রে। দেশটির বেশ কয়েকজন প্রভাবশালী আইনপ্রণেতা সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগ করে ট্রাম্পকে অবিলম্বে ক্ষমতাচ্যুত করার জন্য মন্ত্রিসভার প্রতি আহ্বান জানিয়েছেন।কংগ্রেস সদস্যদের মতে, ট্রাম্পের সাম্প্রতিক কর্মকাণ্ড এবং ভাষা ‘উন্মাদনা’র পর্যায়ে চলে গেছে। বিশেষ করে গত ৪৮ ঘণ্টায় ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রের মতো বেসামরিক স্থাপনা ধ্বংস করার যে আল্টিমেটাম তিনি দিয়েছেন, তাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে গণ্য করছেন অনেক আইনপ্রণেতা।অ্যারিজোনার আইনপ্রণেতা ইয়াসামিন আনসারি এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, ‘ট্রাম্প একটি বিধ্বংসী ও অবৈধ যুদ্ধ ত্বরান্বিত করছেন। গত ৪৮ ঘণ্টায় তার বক্তব্য সব সীমা ছাড়িয়ে গেছে।’মিনেসোটার প্রভাবশালী আইনপ্রণেতা ইলহান ওমর ট্রাম্পকে ‘উন্মাদ’ আখ্যা দিয়ে বলেন, ‘এটি মেনে নেওয়া যায় না। ২৫তম সংশোধনী প্রয়োগ করুন, অভিশংসন করুন। এই উন্মাদকে এখনই অফিস থেকে সরাতে হবে।’নিউ মেক্সিকোর কংগ্রেস সদস্য মেলানি স্ট্যানসবারি সরাসরি মন্ত্রিসভাকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘এখনই ২৫তম সংশোধনী প্রয়োগের সময়।’ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি বলেছেন, ‘আমি যদি ট্রাম্পের মন্ত্রিসভায় থাকতাম, তবে ইস্টার ছুটির পুরোটা সময় সাংবিধানিক আইনজীবীদের সঙ্গে কথা বলতাম। তিনি এরই মধ্যে হাজারও মানুষকে মেরেছেন, আরও হাজার হাজার মানুষকে মারতে যাচ্ছেন।’এমনকি সাবেক রিপাবলিকান কংগ্রেস সদস্য জো ওয়ালশ ট্রাম্পকে ‘দেশ ও বিশ্বের জন্য কলংক’ হিসেবে অভিহিত করে তাকে সরানোর দাবি জানিয়েছেন।
২৫তম সংশোধনী কী?
মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী অনুযায়ী, যদি ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার অধিকাংশসদস্য মনে করেন, প্রেসিডেন্ট তার দায়িত্ব পালনে অক্ষম বা অযোগ্য, তবে তারা তাকে সরিয়ে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করতে পারেন।বিশ্লেষকরা মনে করছেন, একদিকে মধ্যপ্রাচ্য যুদ্ধ এবং অন্যদিকে দেশের ভেতরে ট্রাম্পের বিরুদ্ধে এই সাংবিধানিক বিদ্রোহ—সব মিলিয়ে ওয়াশিংটন এখন এক নজিরবিহীন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়