১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

সৌদি-বাহরাইন সংযোগ সেতু ‘কিং ফাহাদ’ বন্ধ ঘোষণা

প্রতিদিনের ডেস্ক:
ইরানের হামলার আশঙ্কায় সৌদি আরব ও বাহরাইনকে সংযুক্ত করা গুরুত্বপূর্ণ সেতু ‘কিং ফাহাদ কজওয়ে’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিভিন্ন প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা গেছে।সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কিং ফাহাদ কজওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশকে লক্ষ্য করে ইরানি হামলার আশঙ্কায় ‘সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে’ এ সেতুতে যান চলাচল স্থগিত করা হয়েছে।২৫ কিলোমিটার (১৫.৫ মাইল) দীর্ঘ এ সেতুটি সৌদি আরব ও দ্বীপরাষ্ট্র বাহরাইনের মধ্যে সংযোগকারী একমাত্র সড়ক পথ।সেতুটি এমন এক সময়ে বন্ধ করা হলো যখন ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যে, ইরান যদি মঙ্গলবার হরমুজ প্রণালী পুনরায় খুলে না দেয় তবে তিনি দেশটির সেতু ও বিদ্যুৎ কেন্দ্রগুলোতে বোমা হামলা চালাবেন। অন্যদিকে ইরানও পাল্টা হুমকি দিয়ে বলেছে, তাদের বেসামরিক অবকাঠামোতে আঘাত করা হলে তারা ‘বিধ্বংসী’ প্রতিশোধ নেবে।যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে পারস্য উপসাগরীয় অঞ্চলটি ইরানের প্রতিশোধমূলক হামলার মূল লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়