২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

সুন্দরবন থেকে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার

উৎপল মণ্ডল, শ্যামনগর
সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের ভিতর থেকে হরিণ শিকারের জন্য পাতা মালা ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ। ১১ এপ্রিল(শনিবার) সকালে মালঞ্চ নদীর মন্দিরের খাল এলাকা থেকে ২৫টি ফাঁদ উদ্ধার করা হয়।বন বিভাগ সূত্রে জানা যায়, বনাঞ্চলে নিয়মিত ফুট পেট্রোলিং এর সময় মুন্সিগঞ্জ টহল ফাঁড়ি কর্তৃক মন্দিরের খাল এলাকায় অভিযান চালিয়ে ২৫ টি হরিণ শিকারের মারা ফাঁদ অপসারণ করা হয়।সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র বনাঞ্চলের ভেতরে অবৈধভাবে ফাঁদ পেতে বন্যপ্রাণী শিকার করার চেষ্টা চালিয়ে আসছে। নিয়মিত টহল জোরদার করায় এসব ফাঁদ শনাক্ত করে অপসারণ করা সম্ভব হচ্ছে। হরিণসহ অন্যান্য বন্যপ্রাণী রক্ষায় এধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়