চেন্নাই ম্যাচের আগে সুখবর পেল কলকাতা

প্রতিদিনের ডেস্ক
টানা তিন ম্যাচ হেরে সময়টা ভালো যাচ্ছে না আইপিএল ফ্রেঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর)। এমন অবস্থায় বোলিং ইউনিটে সুখবর পেল কলকাতা। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)-এর বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বিশ্বকাপের আগে ইনজুরির কবলে পড়া পেসার মাথিশা পাথিরানা। কেকেআরে যোগ দেওয়ার জন্য অনাপত্তি সনদ পেয়েছেন তিনি। ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর এর প্রতিবেদনে বলা হয়েছে, পাথিরানা তার চোট থেকে সেরে উঠেছেন এবং আগামী ১৭ এপ্রিল গুজরাট টাইটানসের বিপক্ষে কেকেআরের পরবর্তী ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন। তবে ১৯ এপ্রিল ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ থেকে অংশ নিতে পারেন তিনি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়