২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

ট্রাম্পের হরমুজ অবরোধের হুমকি, সংযম প্রদর্শনের আহ্বান চীনের

প্রতিদিনের ডেস্ক:
উপসাগরীয় অঞ্চলের কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে সম্ভাব্য অবরোধের হুমকির প্রশ্নে সবপক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় সোমবার এ আহ্বান জানালেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কু চিয়াখুন।মুখপাত্র বলেন, গুরুত্বপূর্ণ এই জলপথ নিরাপদ, স্থিতিশীল ও অবাধ রাখা আন্তর্জাতিক সম্প্রদায়ের সবার অভিন্ন স্বার্থের সঙ্গে জড়িত।একই সঙ্গে জ্বালানি নিরাপত্তা ও সরবরাহ নিশ্চিত করতে চীন সব পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়