৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন রুবেল

প্রতিদিনের ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার রুবেল হোসেন। আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দেন রুবেল। ফেসবুকে তিনি লেখেন, ‘আমি পেসার রুবেল হোসেন। বাংলাদেশের জার্সিতে খেলেছি ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে এবং ২৮ টি-টোয়েন্টি। জাতীয় দল আমার আবেগ। কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হতো। সেই চিন্তা করেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালাম।’ আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন রুবেল। তিনি বলেন, ‘তবে ঘরোয়া আসরের ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে।’ রুবেল সর্বশেষ ২০২১ সালের এপ্রিলে বাংলাদেশের জার্সিতে খেলেছিলেন। এরপর আর জাতীয় দলে সুযোগ পাননি তিনি। বিদায় বেলায় গণমাধ্যমকর্মী ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই পেসার বলেন, ‘আমার পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী ও ভক্তদের ধন্যবাদ। বাকি সময়টাতেও এভাবেই আমাকে আপনাদের পাশে রাখবেন এটা আমার বিশ্বাস। অনেক ভালোবাসা সবার প্রতি।’ রুবেল বাংলাদেশের হয়ে ২৭টি টেস্ট ৩৬ উইকেট, ১০৪ ওয়ানডেতে ১২৯ উইকেট আর ২৮টি টি-টোয়েন্টি ২৮ ম্যাচ খেলে ২৮ উইকেট শিকার করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়