১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

টি-টোয়েন্টিতে ফিফটির সেঞ্চুরি বাবর আজমের

প্রতিদিনের ডেস্ক:
টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন এক মাইলফলক ছুঁয়েছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। এই ফরম্যাটে নিজের ১০০তম অর্ধশতক পূর্ণ করে ইতিহাসের সেরা ব্যাটারদের কাতারে নাম লিখিয়েছেন তিনি। পিএসএলের ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস খেলেন পেশোয়ার জালমির অধিনায়ক। ৫১ বলে অপরাজিত ৭১ রান করে দলকে ৮ উইকেটের সহজ জয় এনে দেন তিনি।তবে এই ইনিংসের সবচেয়ে বড় অর্জন ছিল তার ক্যারিয়ারের ১০০তম টি-টোয়েন্টি ফিফটি। এই কীর্তিতে বাবর টি-টোয়েন্টিতে শতাধিক অর্ধশতক করা চতুর্থ ব্যাটার। তার আগে এই তালিকায় আছেন ডেভিড ওয়ার্নার (১১৬), বিরাট কোহলি (১০৭) এবং জশ বাটলার (১০০)।উল্লেখ্য, অন্যদের তুলনায় কম ইনিংস খেলেই এই মাইলফলকে পৌঁছেছেন বাবর।এর আগে পিএসএলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ৪০০০ রানও পূর্ণ করেছিলেন বাবর আজম।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়