১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

নকল প্রসাধনী ও ভোজ্য তেলে কারসাজি: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর
নকল ভেষজপণ্য ও প্রসাধনী সামগ্রী তৈরি ও বিক্রির অপরাধে ‘রুটলি বিডি’ নামের একটি অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিদপ্তর। জেলা গোয়েন্দা সংস্থা (এনএসআই) দেওয়া তথ্যর ভিত্তিতে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে পৌরসভার মণিরামপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ‘রুটলি বিডি’ নামক একটি অনলাইন ভিত্তিক ভেষজ ও প্রসাধনী সামগ্রী তৈরির কারখানা মালিক তানভীর আহমেদ সাদীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে, একইদিন পৌরশহরে অবস্থিত ‘মেসার্স মণিরামপুর ট্রেডার্স’ এ অভিযান চালিয়ে অবৈধভাবে ২৫ ব্যারেল (৫০০০ লিটার) ভোজ্য তেল মজুদ ও বেশি দামে বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যশোরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জানায়, দীর্ঘদিন মণিরামপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি বাড়িতে বিভিন্ন ব্যান্ডের নকল ভেষজপণ্য ও প্রসাধনী সামগ্রী তৈরি ও বিক্রি করে আসছিল একটি চক্র। চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ ধাধালো বিজ্ঞাপন দিয়ে দেদাচ্ছে ভেজাল পণ্য বিক্রি করে আসছিল। শেষ পর্যন্ত সব গোমর ফাস হয়ে গোয়েন্দা সংস্থার নজর আসে তারা। বৃহস্পতিবার গোয়েন্দা সংস্থা ও ভোক্তা অধিদপ্তর সমন্বয়ে ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়