৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

হোয়াটসঅ্যাপের প্রতিটি চ্যাট সাজানো যাবে মনের মতো রঙে

প্রতিদিনের ডেস্ক:
বর্তমানে মেসেজিংয়ের জগতে হোয়াটসঅ্যাপ শুধু স্মার্টফোনেই সীমাবদ্ধ নেই ল্যাপটপ ও ডেস্কটপেও এর ব্যবহার দ্রুত বাড়ছে। বিশেষ করে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করে অনেকেই কাজের ফাঁকে সহজেই চ্যাটিং চালিয়ে যান। এই অভিজ্ঞতাকে আরও উন্নত করতে এবার নতুন একটি ফিচার আনতে যাচ্ছে সংস্থাটি।খুব শিগগিরই ওয়েব ভার্সনে যুক্ত হতে চলেছে চ্যাট থিমস অপশন, যার মাধ্যমে ব্যবহারকারীরা নিজের পছন্দ অনুযায়ী চ্যাটের লুক কাস্টমাইজ করতে পারবেন। এতদিন মোবাইল অ্যাপে রং, ওয়ালপেপার কিংবা বিভিন্ন থিম ব্যবহার করা গেলেও ওয়েব ভার্সনে সেই সুযোগ ছিল সীমিত। নতুন আপডেট সেই সীমাবদ্ধতাই ভাঙতে যাচ্ছে।প্রযুক্তি বিষয়ক প্ল্যাটফর্ম ওয়েবিটাইনফো জানিয়েছে, এই ফিচারের আওতায় একাধিক থিম প্রিসেট থাকবে। ব্যবহারকারীরা সহজেই চ্যাট ব্যাকগ্রাউন্ড বদলাতে পারবেন, পাশাপাশি মেসেজ বক্সের রংও নিজেদের পছন্দমতো সেট করা যাবে।সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই কাস্টমাইজেশন শুধু একটি নির্দিষ্ট থিমে আটকে থাকবে না। প্রতিটি চ্যাটের জন্য আলাদা থিম বেছে নেওয়ার সুযোগ মিলবে। ফলে ব্যক্তিগত আলাপ, অফিস গ্রুপ কিংবা বন্ধুদের চ্যাট সবকিছুই আলাদা রঙে সাজানো যাবে, যা চ্যাটগুলো আলাদা করে চেনা আরও সহজ করে দেবে।এছাড়াও বিভিন্ন রং ও ডিজাইনের সমন্বয়ে তৈরি থিম অপশন থাকবে, যা ব্যবহারকারীদের আরও বেশি স্বাধীনতা দেবে। তবে এই পরিবর্তন শুধু সেই ব্যবহারকারীর স্ক্রিনেই দেখা যাবে, অন্য কেউ সেই কাস্টম থিম দেখতে পাবেন না।বর্তমানে ফিচারটি উন্নয়নের পর্যায়ে রয়েছে। ধারণা করা হচ্ছে, প্রথমে এটি বিটা ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে এবং পরে ধাপে ধাপে সবার জন্য চালু করা হবে। নতুন এই সংযোজন হোয়াটসঅ্যাপ ওয়েব আরও আকর্ষণীয় ও ব্যবহারবান্ধব করে তুলবে বলেই আশা করা হচ্ছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়