২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

হাতকড়া নিয়ে পালানো আসামিকে ফের গ্রেফতার

মাগুরা প্রতিনিধি
মাগুরায় মাদক কারবারি হাতকড়াসহ পালিয়ে যাওয়ার পর অভিযান চালিয়ে ২ ঘণ্টার মধ্যে পুনরায় গ্রেফতার করেছে জেলা ডিবি ও শ্রীপুর থানা পুলিশ প্রশাসন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে মাগুরা শ্রীপুর থানা থেকে হাতকড়াসহ খোকন বিশ্বাস (২৮) নামে এক মাদক মামলার আসামি পলানোয় চাঞ্চল্য সৃষ্টি হয়। খোকন বিশ্বাসের বাড়ি শ্রীপুর উপজেলার দরিয়াপুর ইউনিয়নের চৌগাছি পূর্বপাড়া। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। জানা গেছে, মাগুরা জেলা শ্রীপুর উপজেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে খোকন নামে এক মাদক ব্যবসায়ীকে রাত সাড়ে ৯ টার দিকে আটক করে। আটকের পর পুলিশের অসাবধানতা বসতে হাতকড়াসহ আসামি পালিয়ে যায়। আসামির খোঁজে শ্রীপুর এলাকায় চলে সাঁড়াশি অভিযান। স্থানীয়দের সহযোগিতায় ২ ঘণ্টা পরে রাত সাড়ে ১১ টার দিকে শ্রীপুর দারিয়াপুর এলাকা থেকে ডিবি পুলিশ তাকে আবার আটক করতে সক্ষম হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান সত্যতা স্বীকার করে বলেন, শ্রীপুরে ডিবি পুলিশ আসামি পালিয়ে যাওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। তবে শ্বাসরুদ্ধকর অভিযানে ২ ঘণ্টার মধ্যে আবার আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আসামির বিরুদ্ধে এখন আইনি প্রক্রিয়া চলমান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়