আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কর্কট রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ ভূমিপুত্র মঙ্গল গ্রহপিতা রবি ও প্রেমের দেবতা শুক্রের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে সিংহ রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। পিতা-মাতা ও গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবেন। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। মন ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে। গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণ হবে। নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে। ব্যাংক ব্যালান্স ফুলেফেঁপে উঠবে। দীর্ঘদিনের ধারকর্জ ঋণমুক্তির পথ প্রশস্ত হবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। ব্যবসা-বাণিজ্যে লোকসান গুনতে হবে। দুর্যোগের মেঘে আচ্ছন্ন থাকবে। দাম্পত্য সুখশান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসাথীর মতামতকে গুরুত্ব দিন। প্রেম বন্ধুত্বে ফাটল ধরতে পারে। সংকটকালে স্বজনরা দূর থেকে মজা দেখবে।
মিথুন [২১ মে-২০ জুন]
দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে। সফলতার চাবি হাতের মুঠোয় আসবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। বিদেশে অবস্থানরতদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। শিক্ষার্থীরা বিদ্যাবুদ্ধি জ্ঞানগরিমা দিয়ে জীবন গড়বে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। নিত্যনতুন বাণিজ্যিক স্বপ্ন পূরণ হবে। শিক্ষার্থীরা মৌজমাস্তিতে কাটাবে। শত্রু ও বিরোধীরা পরাস্ত হবে। মামলা মোকদ্দমায় জয়ী করবে। প্রেম বন্ধুত্ব বিনোদন শুভ। নেশা মদ থেকে দূরে থাকুন।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে। প্রেমীযুগলের প্রেম সমাজে স্বীকৃতি পাবে। মনের অভিলাষ পূর্ণ হবে। সন্তানদের ক্যারিয়ার চমকে দেবে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। শ্রমিক-কর্মচারীর ওপর তীক্ষè নজর রাখুন। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। দাম্পত্য জীবন কটুতায় ভরে উঠবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। প্রতিযোগিতায় জয়ী হওয়ার সম্ভাবনা। দীর্ঘদিনের দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা হবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। মনের অভিলাষ পূর্ণ হবে। সঞ্চয়ী ও মিতব্যয়ী হতে হবে। গৃহবাড়িতে আসবাবপত্রের পসরা সাজবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
আয় উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। কর্মে অমনোযোগ ও ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। সিজনাল রোগব্যাধির প্রকোপ বাড়তে পারে। প্রেমীযুগলের প্রেম ভেঙে দিতে পারে। শ্রমিক-কর্মচারীদের মন জুগিয়ে চলুন।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা। কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্ব পাবেন। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। গৃহবাড়ি ও যানবাহন বদলের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করবেন। কন্যা সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভফল প্রদান করবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
পরিবারে ছোট্ট মুখের আগমন ঘটতে পারে। নিত্যনতুন স্বপ্ন পূরণের সম্ভাবনা। দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে। টাকা উপার্জনের পথ খুলবে। মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে। প্রেমীযুগলের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
ধৈর্য সাহস মনোবল জনবল বাড়বে। কর্মের সুনাম যশ প্রতিষ্ঠার পথ সুগম করবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে। বিবাহযোগ্যদের বিবাহের পথ খুলবে।

