২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

নেতানিয়াহুর প্ররোচনায় ট্রাম্প যুদ্ধে জড়িয়েছেন: অভিযোগ কমলার

প্রতিদিনের ডেস্ক:
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্ররোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন বলে অভিযোগ করেছেন দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। শনিবার (১৮ এপ্রিল) ডেট্রয়েটে ডেমোক্র্যাটিক পার্টির একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে হ্যারিস এ কথা বলেন।রোববার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়।কমলা হ্যারিস বলেন, নেতানিয়াহুর প্ররোচনায় ট্রাম্প যুদ্ধ জড়িয়েছেন।এ যুদ্ধ ‘আমেরিকার জনগণ চায় না’ এবং ট্রাম্প ইসরায়েলি এই নেতার প্ররোচনায় মার্কিন সেনাদের বিপদের মুখে ঠেলে দিয়েছেন।এ সময় তিনি প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনকে দেশের ইতিহাসে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, নির্মম ও অদক্ষ’ বলে আখ্যা দেন।কমলা বলেন, ট্রাম্প এমনভাবে নিজেকে শক্তিশালী হিসেবে উপস্থাপন করতে চান, যেন তিনি ইচ্ছামতো যে কারও বিরুদ্ধে আমেরিকার সামরিক শক্তি ব্যবহার করতে পারেন।গত মাসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কেউ কি সত্যিই মনে করে যে প্রেসিডেন্ট ট্রাম্পকে কী করতে হবে তা কেউ বলে দিতে পারে?সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ২০২৪ সালের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন।সম্প্রতি তিনি জানিয়েছেন, তিনি ২০২৮ সালে আবারও প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ভাবছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়