৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

জেডি ভ্যান্সসহ পাকিস্তানে যাচ্ছেন মার্কিন প্রতিনিধিদল, সাড়া নেই তেহরানের

প্রতিদিনের ডেস্ক:
ইরানের সঙ্গে নতুন দফার আলোচনার জন্য একটি উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধিদল পাকিস্তানে পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, প্রতিনিধিদলটি সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা নাগাদ ইসলামাবাদে পৌঁছাবে।হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। প্রতিনিধিদলে আরও থাকছেন ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার, যারা এর আগের দফার আলোচনাতেও অংশ নিয়েছিলেন।যুক্তরাষ্ট্র আলোচনার আগ্রহ প্রকাশ করলেও ইরান এখন পর্যন্ত এতে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেনি। বরং ইরানের পক্ষ থেকে উল্টো সুর শোনা যাচ্ছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্টভাবে জানিয়েছেন, এই মুহূর্তে পরবর্তী কোনো দফার আলোচনার পরিকল্পনা বা সিদ্ধান্ত তাদের নেই।ইরানি কর্মকর্তাদের মতে, যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ বহাল থাকা অবস্থায় কোনো ধরনের সংলাপে বসতে রাজি নয় তেহরান। অর্থাৎ, আলোচনার আগে অবরোধ প্রত্যাহারের শর্তে অটল রয়েছে ইরান।এর আগে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়েছিল, যা প্রায় ২১ ঘণ্টা স্থায়ী ছিল। তবে সেই দীর্ঘ আলোচনায় কোনো শান্তিচুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। পারমাণবিক কর্মসূচিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে দুই দেশের অবস্থানের মধ্যে এখনো বিস্তর ফারাক রয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়