প্রতিদিনের ডেস্ক:
সংরক্ষিত নারী আসনে মনোনীত ৩৬ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা ঘোষণা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।দলের ঘোষিত তালিকায় স্থান পেয়েছেন যারা:
১। সেলিমা রহমান
২। শিরিন সুলতানা
৩। রাশেদা বেগম হিরা
৪। রেহানা আক্তার রানু
৫। নেওয়াজ হালিমা আর্লি
৬। মোছাম্মত ফরিদা ইয়াসমিন
৭। বিলকিস ইসলাম
৮। শাকিলা ফারজানা
৯। হেলেন জেরিন খান
১০। নিলুফার চৌধুরী মনি
১১। নিপুণ রায় চৌধুরী
১২। জেবা আমিন খান
১৩। মাহমুদা হাবিবা
১৪। সাবিরা সুলতানা
১৫। সানসিলা জেবরিন
১৬। সানজিদা ইসলাম তুলি
১৭। সুলতানা আহমেদ
১৮। ফাহমিদা হক
১৯। আন্না মিঞ্জ
২০। সুবর্ণা শিকদার
২১। শামীম আরা বেগম স্বপ্না
২২। শাম্মী আক্তার
২৩। ফেরদৌসী আহমেদ
২৪। বিথীকা বিনতে হুসাইন
২৫। সুরাইয়া জেরিন
২৬। মানছুরা আক্তার
২৭। জহরত আদিব চৌধুরী
২৮। মমতাজ আলম
২৯। ফাহিমা নাসরিন
৩০। আরিফা সুলতানা
৩১। সানজিদা ইয়াসমিন
৩২। শওকত আর আক্তার
৩৩। মাধবী মারমা
৩৪। সেলিনা সুলতানা
৩৫।রেজেকা সুলতানা
৩৬। নাদিয়া পাঠান পাপন
গত শুক্রবার (১৭ এপ্রিল) সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার শুরু করে বিএনপি। মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেন দলটির মনোনয়ন বোর্ডের সদস্যরা।শনিবারও (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে পাঁচ বিভাগের ৫৪৫ জন মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎকার নেয় দলটির মনোনয়ন বোর্ড। এতে সভাপতিত্ব করেন বোর্ডের ও বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।জানা গেছে, সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়নে আন্দোলন-সংগ্রামে অবদান জানতে চাওয়া হয় মনোনয়ন বোর্ডে।এর আগে মনোনয়ন পেতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাত শতাধিক আবেদন জমা পড়ে।গত ৮ এপ্রিল সকালে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। মনোনয়ন দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল।মনোনয়নপত্র বাছাই করা হবে ২২ ও ২৩ এপ্রিল। বাছাই নিয়ে কোনো আপত্তি থাকলে আপিল করা যাবে ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি করা হবে ২৭ ও ২৮ এপ্রিল। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। এরপর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।ইসি বলছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ৫০টি। প্রতি ছয়জন সাধারণ সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বণ্টন হবে। সে অনুযায়ী, বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা মিলে একটি সংরক্ষিত আসন পাবে।

