৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

হামলার পর হরমুজে দুই জাহাজ জব্দ করল ইরান

প্রতিদিনের ডেস্ক:
সাম্প্রতিক দিনগুলোতে পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে একের পর এক জাহাজে হামলার খবর শোনা যাচ্ছে। স্থানীয় সময় বুধবার ভোরেও তিনটি কনটেইনার জাহাজে হামলার ঘটনা ঘটেছে। তবে গুরুত্বপূর্ণ এই প্রণালিটিতে এবার দুটি জাহাজ জব্দ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বুধবার দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের বরাতে দ্য গার্ডিয়ান জানায়, জব্দ করা জাহাজ দুটি ইরানের উপকূলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানায় আইআরজিসির নৌবাহিনী।
এক বিবৃতিতে আইআরজিসি জানায়, হরমুজ প্রণালিতে জব্দকৃত জাহাজ দুটি হলো ‘এমএসসি ফ্রান্সেসকা’ এবং ‘এপামিনোডস’। প্রয়োজনীয় অনুমতি ছাড়া চলাচল করা এবং নেভিগেশন সিস্টেম বা নৌ-চলাচল ব্যবস্থায় কারচুপি করার দায়ে জাহাজ দুটিকে জব্দ করা হয়েছে।বিবৃতিতে আরো বলা হয়, তাদের এই কর্মকাণ্ড সামুদ্রিক নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছিল। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, স্থানীয় সময় বুধবার ভোরেও তিনটি কনটেইনার জাহাজে হামলার ঘটান ঘটেছে।
এক জাহাজের ক্যাপ্টেন জানান, কোনো ধরনের আগাম রেডিও সতর্কতা ছাড়াই জাহাজটির খুব কাছাকাছি এসে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) একটি গানবোট অতর্কিতে গুলিবর্ষণ শুরু করে। ওই বোটে তিনজন ছিলেন।সংস্থাটির তথ্য অনুযায়ী, হামলায় জাহাজগুলোর কমান্ড ব্রিজ বা নিয়ন্ত্রণ কক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও জাহাজে থাকা নাবিক ও ক্রু সদস্যরা অক্ষত ও নিরাপদ রয়েছেন। তবে আক্রান্ত জাহাজটির নাম ও পরিচয়ের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়