১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালিগঞ্জ থেকে পরিবহনের বক্সে ছাগল ও মাংস : ৫০ হাজার টাকা জরিমানা

সোহেল আহমেদ, কালিগঞ্জ
চট্টগ্রামের উদ্দেশ্যে কালীগঞ্জ মেইন বাস স্ট্যান্ড থেকে সেন্ট মার্টিন পরিবহনের বক্সে ১২টি ছাগী ও ১০০ কেজি মাংস নিয়ে যাওয়ার অপরাধে পশুর সাথে নিষ্ঠুরতা ও সুরক্ষা আইনে ভ্রাম্যমান আদালত ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। গত বৃহস্পতিবার রাত ৯:০০ টার সময় কালিগঞ্জ মেইন বাস স্ট্যান্ড থেকে সেন্ট মার্টিন নামক পরিবহনের দুটি বক্সে ১২টি ছাগি ও ২ কার্টুনে ১০০ কেজি কাঁচা মাংস পরিবহনের বক্সে নিয়ে যাওয়ার অপরাধে ছাগল ব্যবসায়ী মিলন হোসেন গাড়ির চালক রবিউল ইসলাম সুপারভাইজার মোঃ নাসিম ও হেলপার রাসেলকে ভ্রাম্যমান আদালতের বিচারক কমিশনার ভূমি আবল্লাহ আল ফারুক পশুর সাথে নিষ্ঠুরতা ও সুরক্ষা আইনে তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়