আনিছুর রহমান, বেনাপোল
আগামী ২৭শে এপ্রিল যশোরের শার্শা উপজেলার উলাশীতে আসছেন বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই আগমনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে। শুক্রবার বিকাল ৫ টার সময় এই সফর উপলক্ষে বেনাপোল বাজারে সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তির নেতৃত্বে বিশাল মিছিল বেনাপোল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে শার্শা উপজেলা ও পৌর বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ হাজারো কর্মী-সমর্থক অংশ নেন। প্রধানমন্ত্রী তারেক রহমান শার্শার উলাশী তিনি তাঁর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক খননকৃত ঐতিহাসিক ‘জিয়া খাল’ পুনরায় খনন কাজের শুভ উদ্বোধন করবেন। তারেক রহমানের এই গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে শুক্রবার বেনাপোলে এক বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
প্রচার মিছিলে মফিকুল হাসান তৃপ্তি ছাড়াও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সভাপতি, হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপি সভাপতি নাজিম উদ্দিন, সাধারন সম্পাদক আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান,শার্শা উপজেলা শ্রমবিষয়ক সম্পাদক সহিদ আলী, যুবদলের যুগ্ম আহবায়ক সহিদ, বেনাপোল শ্রমিক ইউনিয়ন ৯২৫ শ্রমিক ইউনিয়ন এর সভাপতি তবিবার রহমান সহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর শার্শার উন্নয়ন ও বিএনপির রাজনীতিতে নতুন প্রাণসঞ্চার করবে। জিয়া খাল খনন কর্মসূচি সফল করতে এবং নেতার আগমনকে স্মরণীয় করে রাখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

