১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ দৈত্যকুলগুরু শুক্রচার্য, কর্মফলদাতা শনি ও সর্বগ্রাসী গ্রহ রাহুর প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে মকর রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। ভাগ্যলক্ষ্মী আপনার দ্বারে এসে টোক্কা মারবে। কর্ম ও ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন। মন ধর্ম ও পরোপকারের প্রতি আকৃষ্ট থাকবে। শত্রু ও বিরোধীপক্ষ পিছু হটতে বাধ্য হবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্বভার বর্তাবে। মামলা মোকদ্দমায় জয়ী হবেন। স্বদেশ বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। পিতা-মাতা গুরুজনদের সহযোগিতাপ্রাপ্ত হবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
দীর্ঘদিনের দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। অংশীদারি ব্যবসা-বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। প্রেমীযুগলের মনে অভিমান দানা বাঁধবে। দ্বিচক্রযান বর্জনীয়। লৌকিকতা পরিহার করুন। মাতা মাতৃস্থানীয়ের সহযোগিতা পাবেন।
মিথুন [২১ মে-২০ জুন]
কর্মের সুনাম যশ পদোন্নতির পথ খুলবে। ভাইবোনদের সঙ্গে মতানৈক্য তৈরি হবে। ধৈর্য সাহস মনোবল বাড়বে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রেমীযুগলের জন্য মাইলফলক হয়ে থাকবে। মন সুর সংগীত ও ধর্মের প্রতি ঝুঁকবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ আসবে। গৃহবাড়িতে অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। দীর্ঘদিনের ধারকর্জ ঋণমুক্ত করবে। মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে। কোনো দলিলপত্র আসতে পারে। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তির প্রতি নজর রাখুন। দুর্যোগের মেঘ সরে সুদিনের সূর্য ফোকাস মারবে। নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসতে পারে। দ্রুতগতির বাহন বর্জন করুন। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। দুর্জন আত্মীয় বেশে যৎপরনাস্তি ক্ষতিসাধন করবে। বয়স্ক লোকের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে। সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে। আয় কম ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। মন ধর্মের প্রতি ঝুঁকবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
হাতে থাকা প্রতিটি কাজ সহজে সম্পন্ন হবে। ব্যবসা-বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে। ভাঙা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে। সন্তানরা আজ্ঞাবহ থাকবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। ধারকর্জ ঋণমুক্তির পথ প্রশস্ত হবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
বেকারদের জন্য দিনটি মাইলফলক হবে। নিত্যনতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। গৃহবাড়ি যানবাহন বদলের স্বপ্ন পূর্ণ হবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতাপ্রাপ্ত হবেন। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। উপহার উপঢৌকনাদি পেতে পারেন। লৌকিকতা পরিহার করুন।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
সংকটকালে বন্ধু আত্মীয় পরিজন কারও সহযোগিতা পাওয়া কঠিন হবে। লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ না করাই শ্রেয় হবে। ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। প্রেমীযুগলকে অবশ্যই সাবধানে চলতে হবে। চোর চিটিংবাজদের দৌরাত্ম্য বাড়বে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। জমিজমাসংক্রান্ত বিরোধ মিটবে। গৃহবাড়ি ও যানবাহন বদলের স্বপ্ন পূর্ণ হবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। প্রেম বন্ধুত্ব মাইলফলক হয়ে থাকবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
প্রত্যেক কাজের শুরু ভালো কিন্তু শেষ ভালো নয়। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউবের প্রতি আকৃষ্ট থাকবে। শ্রমিক-কর্মচারীদের মন জুগিয়ে চলুন। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখুন। অর্থকড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়