প্রতিদিনের ডেস্ক:
যুদ্ধবিরতি কার্যকর হলেও থামেনি ইসরায়েল ও হিজবুল্লাহর সংঘর্ষ। দুই পক্ষই অব্যাহত রেখেছে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েল আগেই জানিয়েছিল, তারা ‘প্রতিরক্ষামূলক অভিযান’ চালিয়ে যাবে। সেই অবস্থান থেকে তারা নিজেদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোতে গ্রাম ধ্বংসের অভিযান চালাচ্ছে।
বিস্ফোরক, বুলডোজার ও গোলাবর্ষণের মাধ্যমে এসব এলাকা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। শুরুতে এই পদক্ষেপের জবাব হিসেবেই হিজবুল্লাহ রকেট হামলা চালানোর কথা বলেছিল।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে গতকাল। এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, হিজবুল্লাহর রকেট হামলার জবাবে লেবাননের আরো গভীরে পাল্টা আঘাত হানা হচ্ছে।সব মিলিয়ে, কাগজে-কলমে যুদ্ধবিরতি থাকলেও বাস্তবে সংঘর্ষ থামেনি। বরং পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা বাড়ছে, যা বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি করছে।

