১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

ঘরেই বানিয়ে নিন মজাদার মালাই লাচ্ছি

প্রতিদিনের ডেস্ক:
গরমে ঠান্ডা কিছু খাওয়ার ইচ্ছা তো লেগেই থাকে, আর সেই তালিকায় লাচ্ছির নাম সবার উপরে। তার সঙ্গে যদি যোগ হয় দুধের ঘন মালাইয়ের স্বাদ, তাহলে তো কথাই নেই!বাইরে না গিয়ে খুব সহজে ঘরেই বানিয়ে নিতে পারেন সুস্বাদু মালাই লাচ্ছি। অল্প কিছু উপকরণ আর কয়েক মিনিট সময়েই তৈরি হবে এই শীতল, মিষ্টি পানীয়, যা গরমে এনে দেবে এক অন্যরকম প্রশান্তি। রইলো রেসিপি-
উপকরণ
টক দই ২ কাপ
ঠান্ডা তরল দুধ ১/২ কাপ
চিনি ৪-৫ টেবিল চামচ
মালাই/ক্রিম ১/২ কাপ
এলাচ গুঁড়ো ১/৪ চা চামচ
বরফ কুচি ১ কাপ
বাদাম কুচি পরিমাণমতো
প্রথমেই ব্লেন্ডারে টক দই, ঠান্ডা দুধ, চিনি, মালাই এবং বরফ কুচি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। ঘন মসৃণ মিশ্রণ তৈরি হলে তাতে এলাচ গুঁড়ো মেশান। এবার লাচ্ছি গ্লাসে ঢেলে উপর থেকে কিছুটা মালাই দিয়ে দিন। সবশেষে তার ওপরে বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন সুস্বাদু মালাই লাচ্ছি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়