আনিছুর রহমান, বেনাপোল
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে উত্তর চব্বিশ পরগনা জেলার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় কড়া বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা নির্বাচন কর্মকর্তা শ্রীমতি শিল্পা গৌরীসারিয়া এক আদেশের মাধ্যমে এই ঘোষণা দিয়েছেন। আগামী ২৯ এপ্রিল উত্তর চব্বিশ পরগনা জেলার ৩৩ টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে ২৬ এপ্রিল সন্ধ্যা ৬ টা থেকে ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সকল আন্তর্জাতিক স্থল সীমান্ত দিয়ে সাধারণ মানুষ ও যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এ উপলক্ষে ভারত বাংলাদেশ এই তিন দিন পাসপোর্ট যাত্রী চলাচল ও আমদানি রফতানি বানিজ্য বন্ধ থাকবে। তবে সাধারণ চলাচল বন্ধ থাকলেও মানবিক ও জরুরি প্রয়োজনে বিশেষ ছাড় দেওয়া হয়েছে চিকিৎসারত রোগীদের ক্ষেত্রে। এছাড়া পচনশীল পণ্য যেমন ফল পিয়াজ মাছ জাতিয় পণ্যর আমদানি রফতানি স্বাভাবিক থাকবে। পশ্চিমবঙ্গ সরকারের উত্তর চব্বিশ পরগনা জেলা ম্যাজিষ্টেzট আদেশটি কার্যকর করতে সে দেশের বিএস এফ কমান্ড্যান্ট, উত্তর ২৪ পরগনা পুলিশ কমিশনার বারাসাত বসিরহাট ও বনগাঁও পুলিশ সুপারদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন।সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে কোনো অনাকাংখিত ঘটনা না ঘটে।
আগামি ২৯ এপ্রিল পর্যন্ত বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহন চলবে। এই সময়কাল পর্যন্ত পর্যন্ত সীমান্ত এলাকায় কড়া নজরদারি বজায় থাকবে বলে ভারত বাংলাদেশকে একটি চিঠি প্রদান করেছেন । এ বিষয় বেনাপোল ইমিগ্রেশন ওসি সাখাওয়াত হোসেন বলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধান সভা নির্বাচনকে কেন্দ্র করে সে দেশের প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। বেনাপোল স্থল বন্দরের পরিচালক শামিম আহমেদ বলেন, ভারতের পশ্চিমবঙ্গ জেলা ম্যাজিষ্ট্রেট এর চিঠি অনুযায়ী আগামী ২৯ তারিখে আমদানি রফতানি ও পাসপোর্টযাত্রী চলাচল বন্ধ থাকবে।

