প্রতিদিনের ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তাদের নাম ও ঠিকানাসহ গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান এ তথ্য জানান। ইসি সূত্রে জানা যায়, এ নির্বাচনে মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল হয়। বৈধ প্রার্থীদের মধ্যে বিএনপি জোট থেকে ৩৬ জন, জামায়াত জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজন প্রার্থীসহ মোট ৪৯ জনকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে তাদের নামে গেজেট প্রকাশ করা হয়েছে। বিএনপির নির্বাচিত ৩৬ জন সংরক্ষিত নারী সংসদ সদস্য হলেন— সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা। জামায়াত জোটের নির্বাচিত ১২ জন সংরক্ষিত নারী সংসদ সদস্য হলেন, নুরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, ডা. মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম। এছাড়া স্বতন্ত্র জোট থেকে সুলতানা জেসমিনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে তার নাম গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

