১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

এক বছরে দুইবার দেউলিয়া, এবার বন্ধ হচ্ছে মার্কিন এয়ারলাইন্স

প্রতিদিনের ডেস্ক:
ইরান যুদ্ধের প্রভাবে জেট ফুয়েলের দাম দ্বিগুণ হওয়ায় তীব্র সংকটের মুখে পড়ে দেউলিয়া হয়ে কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের স্বল্পমূল্যের বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স। যুক্তরাষ্ট্র সরকারের প্রস্তাবিত বেইলআউট পরিকল্পনার জন্য ঋণদাতাদের সমর্থন পেতে ব্যর্থ হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়, যা ইরান যুদ্ধের কারণে প্রথম কোনও বড় শিল্প বিপর্যয়। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।দুই মাস ধরে চলা ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে কোম্পানিটি টিকে থাকার সক্ষমতা হারিয়েছে। এর ফলে প্রায় ১৭ হাজার কর্মী চাকরি হারিয়েছেন।কোম্পানিটিকে বাঁচানোর জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৫০ কোটি ডলারের একটি সরকারি বেলআউট প্রস্তাব করেছিলেন। তবে ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা এবং কংগ্রেসের অনেক রিপাবলিকান সদস্যের বিরোধিতার কারণে পাওনাদারদের কাছ থেকে প্রয়োজনীয় সমর্থন আদায়ে ব্যর্থ হয় এই পরিকল্পনা। দুই বছরের কম সময়ের মধ্যে এটি ছিল স্পিরিট এয়ারলাইন্সের দ্বিতীয়বারের মতো দেউলিয়া হওয়ার ঘটনা।স্পিরিট এয়ারলাইন্স এক সময় যুক্তরাষ্ট্রের মোট ফ্লাইটের ৫ শতাংশ পরিচালনা করত। বড় এয়ারলাইনসগুলোর সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে যাত্রীদের জন্য ভাড়া কম রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল সংস্থাটি।উল্লেখ্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে। এই যুদ্ধ বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে ব্যাহত করার পাশাপাশি অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়