২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতব্যক্তি। আপনার ওপর প্রেমের দেবতা শুক্র, অঙ্গীরাজ পুত্র বৃহস্পতি ও সেনাপতি গ্রহ মঙ্গলের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে মীন রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। পাওনা টাকা আদায়, আটকে থাকা কাজ সচল হবে। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। ধর্ম আধ্যাত্মিকতার প্রতি মন আকৃষ্ট থাকবে। জমিজমা-সংক্রান্ত বিরোধ মিটবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
দ্রুতগতির বাহন বর্জনীয়। দাম্পত্য সুখশান্তি বজায় রাখতে জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব দিন। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখুন। মনোকষ্ট মনোবেদনা বাড়বে। প্রেম বন্ধুত্ব ফাটল ধরবে। নেশা মদ জুয়া থেকে দূরে থাকুন।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
অংশীদারি ব্যবসার বহুল প্রচার ঘটবে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূরণ হবে। লৌকিকতা পরিহার করুন। মন ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে।
মিথুন [২১ মে-২০ জুন]
না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক প্রমাণিত হবে। আগুন বিদ্যুৎ দ্বিচক্রযান বর্জনীয়। শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত বুলিয়ে কার্যউদ্ধার করতে হবে। প্রেমীযুগলের প্রেম ভেঙে যেতে পারে। গুরুজনদের প্রতি নজর রাখুন।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
শিক্ষার্থীরা মনের মতো কলেজ-ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে। কর্ম ব্যবসায় তরতাজা উন্নতি করবেন। হারানো পিতৃমাতৃ ধনসম্পদ ফিরে পাবেন। আর্থিক দৈন্যদশা কাটবে। লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। সন্তানরা আজ্ঞাবহ থাকবে। শত্রু ও বিরোধীরা পরাস্ত হবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
জমিজমা-সংক্রান্ত বিরোধ মিটবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রব করবে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবেন। লৌকিকতায় প্রচুর ব্যয় হবে। শ্রমিক-কর্মচারীর মনে মালিকপ্রীতি জাগবে। কন্যারা অধিক প্রতিষ্ঠা পাবেন।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। ভাইবোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ করবে। কর্ম অর্থ মোক্ষ লাভের পথ খুলে দেবে। প্রেমীযুগলের প্রেম মাইলফলক হয়ে থাকবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজিং এড়িয়ে চলুন।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। শূন্য পকেট পূর্ণ হবে। ধারকর্জ ঋণমুক্ত করবে। ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। গোটা পরিবারে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। দলিলপত্র হাতে আসবে। ভাঙা বন্ধুত্ব পুনরুদ্ধারের সম্ভাবনা।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙা হবে। গৃহবাড়ি, যানবাহন ও বস্ত্রালঙ্কার ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। হাতে থাকা প্রতিটি কাজ সহজে সম্পন্ন হবে। দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় থাকবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
দ্রুতগতির বাহন এড়িয়ে চলা শ্রেয় হবে। আয় উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা কঠিন হবে। পরিবারের কোনো বয়স্কলোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে। প্রেমীযুগলের প্রেম ভেঙে দিতে পারে। মন ধর্মের প্রতি ঝুঁকবে। অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
ব্যবসায় মজুতমালের দাম বাড়বে। নিত্যনতুন সুযোগ আসবে হাতের মুঠোয়। আটকে থাকা কাজ সচল হবে। পাওনা টাকা আদায় হবে। আত্মীয়দের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কারের পসরা সাজবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
সপরিবারে কাছেপিঠে ভ্রমণে যাওয়ার সম্ভাবনা। কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিষ্ঠা হাতের মুঠোয় আসবে। জীবিকার ভীত মজবুত হবে। নিত্যনতুন স্বপ্ন পূরণের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে। শত্রু ও বিরোধীপক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
ভাগ্যলক্ষ্মী লক্ষ্মীর ভান্ডার পূর্ণ করবে। কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। বাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। ধর্ম পরোপকার ও সৃজনশীল কাজের প্রতি ঝুঁকবে। প্রেমীযুগলের জন্য মাইলফলক হয়ে থাকবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়