২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালিগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

কালীগঞ্জ প্রতিনিধি
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা অফিসার্স ক্নাবে নলতা হাসপাতাল এন্ড কমিউনিটি হেলথ ফাউণ্ডেশনের কমিউনিটি রেডিও নলতার আয়োজনে মঙ্গলবার ৫ মেসকাল ২০টায় বাংলাদেশ কমিউনিটি রেডিও এ্যাসোসিয়েশন বিসিআরএ এর সহযোগিতায় এবং ইউএনডিপি এর র্আথিক সহযোগিতায় অত্যন্ত উতসবমুখর পরিবেশে “জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক রেডিও ফেস্টিভ্যাল”-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রেডিও ফেস্টিভ্যাল অনুষ্ঠানে অধ্যাপক বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবন্ধিক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অপর্ণা চক্রবর্তী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ারা খানম, হাফিজুর রহমান, মামুন হোসেন, সুকুমার দাশ বাচ্চু, প্রতিমা রানী, আব্দুস সালাম প্রমুখ। এ সময় কুইজ বিজয়ী ব্যাক্তিদের মাঝে পুরষ্কার তুলে দেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়