২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট (১৩টি বাম দলের জোট) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে যশোরে বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে ২০২৬) বেলা ১১টায় যশোর প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
যশোর জেলা সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক আবু হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি আব্দুল্লাহ ক্কাফী রতন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট হেমায়েত হোসেন হিরু,বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) কেন্দ্রীয় কমিটির সদস্য জনার্দন দত্ত নান্টু এবং বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট পার্টি যশোর জেলা কমিটির সম্পাদক তসলিম-উর-রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তারা ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত কথিত অসম বাণিজ্যচুক্তি’ বাতিলসহ বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী আগ্রাসন ও যুদ্ধ বন্ধ, ইরানে হামলা বন্ধ এবং ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবি জানান। তারা অভিযোগ করেন,‘অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড (এআরটি)’ নামে স্বাক্ষরিত চুক্তিটি দেশের অর্থনীতি, নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করতে পারে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়