২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

গরমে খেতে পারেন পুদিনার পরোটা

প্রতিদিনের ডেস্ক:
একটি স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবার পুরো দিনটাকেই সুন্দর করে তুলতে পারে। কিন্তু সকালের ব্যস্ততা আর তাড়াহুড়ার মধ্যে অনেক সময়ই বোঝা যায় না কী রান্না করা যায়, যা একই সঙ্গে পুষ্টিকর, সুস্বাদু এবং সহজে তৈরি করা সম্ভব। এমন পরিস্থিতিতে দারুণ একটি সমাধান হতে পারে পুদিনা পরোটা।পুদিনা পরোটা শুধু খেতে মজাদার নয়, এটি স্বাস্থ্যের জন্যও বেশ উপকারী। বিশেষ করে গ্রীষ্মকালে পুদিনার শীতল প্রভাব শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং অতিরিক্ত গরমে স্বস্তি দেয়। পাশাপাশি পুদিনা হজমশক্তি উন্নত করে, পেটের অস্বস্তি কমায় এবং খাবার হজমে সহায়ক ভূমিকা রাখে। তাই প্রতিদিনের নাস্তায় একটু ভিন্নতা আনতে চাইলে পুদিনা পরোটা হতে পারে করতে পারেন।
আসুন জেনে নেওয়া যাক পুদিনার পরোটা কীভাবে তৈরি করবেন-
উপকরণ
ময়দা ২ কাপ
পুদিনার পাতা আধা কাপ
পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ
টক দই ১ টেবিল চামচ
চাট মসলা ১ চা চামচ
কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ
ধনে গুঁড়া আধা চামচ
লবণ স্বাদমতো
ঘি ভাজার জন্য
প্রস্তুত প্রণালি
প্রথমে পুদিনা পাতাগুলো ভালোভাবে ধুয়ে মিহি করে কুচিয়ে নিন। এরপর একটি বড় বাটিতে আটা নিয়ে তাতে কুচানো পুদিনা, কাঁচা মরিচ কুচি, ধনে গুঁড়া, চাট মসলা ও লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার এতে দই যোগ করুন এবং ধীরে ধীরে পানি দিয়ে মেখে একটি নরম ডো তৈরি করুন। দই ব্যবহার করলে পরোটা আরও নরম ও সুস্বাদু হয়। ডো তৈরি হয়ে গেলে সেটি ঢেকে ১৫ মিনিটের জন্য একপাশে রেখে দিন, যাতে এটি ভালোভাবে সেট হয়ে যায়এরপর ময়দা থেকে ছোট ছোট লেচি বা বল তৈরি করে পরোটার আকারে বেলে নিন। একটি প্যান বা তাওয়া গরম করে পরোটাগুলো একে একে দিন এবং দুপাশ ভালোভাবে সেঁকে নিন। পরে সামান্য তেল বা ঘি ব্রাশ করে সোনালি-বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিন। ভাজা হলে গরম গরম পুদিনা পরোটা আচার বা ঠান্ডা রায়তার সঙ্গে পরিবেশন করুন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়