১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

বাংলাদেশি দুই শিক্ষার্থীকে দেওয়া হচ্ছে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

প্রতিদিনের ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি ও জামিল লিমনকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান করার ঘোষণা দিয়েছে।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সমাবর্তন অনুষ্ঠানের শুরুতে তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে।এছাড়া ৮ মে সকাল ৯টার ডক্টরাল ডিগ্রি প্রদান অনুষ্ঠানে তাদের সম্মানে মঞ্চে দুটি খালি চেয়ার রাখা হবে, যেখানে একাডেমিক পোশাক (রেগালিয়া) থাকবে।গত মাসে নিহত হওয়ার পর ইউএসএফ তাদের স্মরণে একটি শোকসভাও আয়োজন করেছিল। এখন এই বিশেষ সম্মাননার মাধ্যমে তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া হচ্ছে।বিশ্ববিদ্যালয় জানিয়েছে, নাহিদা ব্রিস্টি ও জামিল লিমন—উভয়কেই আনুষ্ঠানিকভাবে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে।জামিল (২৭) ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। আর নাহিদা (২৭) পিএইচডি করছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। গত ১৬ এপ্রিল তারা নিখোঁজ হন। তাদের একজন বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আনেন। পরে পুলিশ নিশ্চিত করে, দুজনই নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে এরই মধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়