১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

বিশ্বকাপ জেতার দৌড়ে কার সম্ভাবনা কত শতাংশ

প্রতিদিনের ডেস্ক:
২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর এখনো কিছুটা সময় বাকি। তবে এরই মধ্যে বিশ্বকাপ জয়ের সম্ভাব্য ফেবারিটদের তালিকা প্রকাশ করেছে বিভিন্ন বেটিং ও বিশ্লেষণভিত্তিক প্ল্যাটফর্ম।আগামী ১১ জুন শুরু হতে যাওয়া এই আসরে অংশ নেবে ৪৮টি দল। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে এবারের বিশ্বকাপ। বিশ্লেষকদের মতে, বর্তমানে শিরোপা জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে স্পেন ও ফ্রান্স। দুই দলেরই জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১৬.৭ শতাংশ। ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে নিয়ে বেশ আশাবাদী ফুটবলবিশ্ব। অন্যদিকে কিলিয়ান এমবাপ্পের নেতেৃত্বে এবারও শক্তিশালী দল নিয়েই বিশ্বকাপে নামবে ফ্রান্স।তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। তাদের শিরোপা জয়ের সম্ভাবনা ১৩.৩ শতাংশ। সাম্প্রতিক বছরগুলোতে বড় টুর্নামেন্টে ধারাবাহিক ভালো পারফরম্যান্স করায় ইংল্যান্ডকে এবারও অন্যতম দাবিদার ধরা হচ্ছে।এছাড়া ব্রাজিল ও বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও রয়েছে শিরোপা লড়াইয়ের সামনের সারিতে। সেলেসাওদের জয়ের সম্ভাবনা ১১.১ ও আলবিসেলেস্তেদের শিরোপা ধরে রাখার সম্ভাবনা ১০.৫ শতাংশ। বিশেষ করে ব্রাজিল নতুন কোচ কার্লো আনেচেলত্তির অধীনে এবার বিশ্বকাপে যাচ্ছে । আর আর্জেন্টিনা এখনো নির্ভর করছে ২০২২ বিশ্বকাপজয়ী মূল দলের অনেক খেলোয়াড়ের ওপর।অন্যদিকে পর্তুগাল, জার্মানি ও নেদারল্যান্ডকেও বিশ্বকাপের সম্ভাব্য দাবিদার হিসেবে ধরা হচ্ছে। তাদের শিরোপা জয়ের সম্ভাবনা যথাক্রমে ৮.৩, ৬.৭ ও ৪.৮ শতাংশ। সব মিলিয়ে, বিশ্বকাপের এক মাস আগেই জমে উঠেছে শিরোপা লড়াইয়ের হিসাব-নিকাশ। তবে বিশ্বকাপের মতো মঞ্চে শেষ পর্যন্ত কে ট্রফি উঁচিয়ে ধরবে, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়