আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি বৃষ রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি শুক্র, বুদ্ধির দেবতা বুধ ও গ্রহমাতা চন্দ্রের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে কন্যা রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। অযাচিত ঝামেলা পিছু অনুসরণ করবে। কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। মন ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে। দ্রুত গতির বাহন এড়িয়ে চলুন।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
সফলতার চাবি হাতের মুঠোয় আসবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। বিদেশে অবস্থানরতদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে। শিক্ষার্থীরা বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা দিয়ে জীবন গড়বে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
শিক্ষার্থীরা মৌজমস্তিতে কাটাবে। কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। নিত্যনতুন বাণিজ্যিক স্বপ্ন পূরণ হবে। লৌকিকতা পরিহার্য। শত্রু ও বিরোধীপক্ষরা পরাস্ত হবে। নেশা মদ্য থেকে দূরে থাকুন।
মিথুন [২১ মে-২০ জুন]
ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে। প্রেমীযুগলের প্রেম সমাজে স্বীকৃতি পাবে। মনের অভিলাষ পূর্ণ হবে। মন ধর্ম ও পরোপকারের প্রতি আকৃষ্ট থাকবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
শ্রমিক-কর্মচারীর ওপর তীক্ষè নজর রাখুন। ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। দাম্পত্য জীবন কটুতায় ভরে উঠবে। সন্তানদের গতিবিধির ওপর নজর দিন।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
প্রতিযোগিতায় জয়ী হওয়ার সম্ভাবনা। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। দীর্ঘদিনের দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। মনের অভিলাষ পূর্ণ হবে। সঞ্চয়ী ও মিতব্যয়ী হতে হবে। গৃহবাড়িতে আসবাবপত্রের পসরা সাজবে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
কর্মে অমনোযোগ ও ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। আয় উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। সিজনাল রোগব্যাধির প্রকোপ বাড়তে পারে। প্রেমীযুগলের প্রেম ভেঙে দিতে পারে। শ্রমিক-কর্মচারীদের মন জুগিয়ে চলুন।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্ব পাবেন। হারানো পিতৃমাতৃ ধনসম্পদ সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। গৃহবাড়ি ও যানবাহন বদলের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। হারানো ধনসম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। কন্যা সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
নিত্যনতুন স্বপ্ন পূরণের সম্ভাবনা। পরিবারে ছোট্ট মুখের আগমন ঘটতে পারে। দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে। ঝটকা উপার্জনের পথ খুলবে। মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে। প্রেমী যুগলের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
কর্মের সুনাম যশ প্রতিষ্ঠার পথ সুগম করবে। ধৈর্য সাহস মনোবল জনবল বাড়বে। গৃহ বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। বিবাহযোগ্যদের বিবাহের পথ খুলবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
ব্যাংক ব্যালান্স ফুলেফেঁপে উঠবে। নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে। শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে। দীর্ঘদিনের ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। বিদেশ গমনেচ্ছুদের বিদেশ গমনের পথ খুলবে। গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণ হবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
ব্যবসা-বাণিজ্যে লোকসান গুনতে হবে। দুর্যোগের মেঘে আচ্ছন্ন থাকবে। দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। দাম্পত্য সুখ-শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসাথীর মতকে গুরুত্ব দিন। প্রেম বন্ধুত্বে ফাটল ধরতে পারে।

