২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

প্রতিদিনের ডেস্ক:
আগামী বছরের (২০২৭ সাল) এসএসসি ও সমমানের পরীক্ষা ৭ জানুয়ারি এবং এইচএসসি ও সমমান পরীক্ষা ৬ জুন শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।মন্ত্রী জানান, এসএসসি পরীক্ষা শুরু ৭ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ফেব্রুয়ারিতে। আর এইচএসসি পরীক্ষা ৬ জুন শুরু হয়ে শেষ হবে ১৩ জুলাই।আ ন ম এহছানুল হক মিলন শিক্ষামন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে শিক্ষা সংস্কারে বেশকিছু পদক্ষেপ নিয়েছেন। এর মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা বছর শেষে ডিসেম্বরেই শেষ করার পরিকল্পনার কথা জানিয়ে আসছেন শিক্ষামন্ত্রী।এজন্য বুধবার (১৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে এসএসসি ও সমমানের পরীক্ষা জানুয়ারিতে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা জুনে শুরু করার মত দিয়েছেন অংশীজনরা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়