২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালিগঞ্জ-বাঁশতলা রাস্তার কাজ পরিদর্শন করলেন সাতক্ষীরা-৩ আসনের এমপি

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ
সাতক্ষীরার কালিগঞ্জ টু বাঁশতলা সড়কের কালিগঞ্জ প্রধান সড়কের থেকে প্রায় দুই কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ঠিকাদারের গাফলিতির কারণে নির্ধারিত সময়ে রাস্তার কাজ শেষ না হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে। রাস্তাটির কাজ সরোজমিনে পরিদর্শন ও স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাসার এমপি । বৃহস্পতিবার (১৪ মে) বিকাল ৫ টায় কালিগঞ্জ টু বাঁশতলা সড়কের প্রায় দুই কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে কাজ সংস্কার অভাবে পড়ে থাকায় ওই রাস্তা দিয়ে কোন যানবাহন ও সাধারণ মানুষের চলাচল প্রায় বন্ধ হয়ে আছে। এমপি মহোদয় ওই রাস্তা পরিদর্শনে আসলে স্থানীয় জনসাধারণ রাস্তা নির্মাণের ধীরগতি রাস্তায় নিম্নমানের ইট ব্যবহার অনিয়ম দুর্নীতির কথা তুলে ধরেন ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো: জাকির হোসেন, ঠিকাদার প্রতিষ্ঠানের লোক ফজর আলী, উপজেলা জামায়াত ইসলামী আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি অধ্যাপক আব্দুর, সিরাজুল ইসলাম, আবু ইসলাম, চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোঃ আব্দুল্লাহ, মেম্বার শেখ খায়রুল ইসলাম, লজিবুর রহমান, আবু সাঈদ প্রমূখ। সংসদ সদস্য হাফেজ মুহা: রবিউল বাসার ঠিকাদারকে বলেন রাস্তার কাজে নিম্নমানের ইট বাদ দিয়ে আগামী দুই মাসের মধ্যে রাস্তার কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।প্রয়োজন হলে এডিবির টাকা দিয়ে কালভাট নির্মাণ করা হবে । কালিগঞ্জ থেকে বাঁশতলা রাস্তার কাজ গত দুই বছর আগে শেষ হলেও কালিগঞ্জ সদর থেকে প্রায় দুই কিলোমিটার রাস্তার কাজ বাদ ছিল এই কাজের জন্য প্রায় সাড়ে ১১ কোটি টাকা বরাদ্দ আছে।কাজটি ২০২৪ সালে ফেরুয়ারি মাসে শুরু হয় কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদার রাস্তার কাজটি নির্ধারিত সময় সম্পন্ন না করে কাজ ফেলে চলে যায়। পরবর্তীতে আবারো রাস্তার কাজ শুরু করলেও নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়ার সম্ভাবনা নেই।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়