আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ দৈত্যকুল গুরু শুক্র, বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতু ও সর্বগ্রাসী গ্রহ রাহুর প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে বৃশ্চিক রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হবে। দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা ঘটবে। ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে। বেকারদের মুখে হাসি ফুটবে। কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্বভার বর্তাবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙা হয়ে উঠবে। জীবিকা অর্জনের ভিত মজবুত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসবে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। অমাবস্যার অন্ধকার দূর হবে। ভয় লজ্জা দুর্বলতা দূরে পালাবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
আয় বুঝে ব্যয় করতে হবে। ইলেকট্রনিক সামগ্রী মেরামতে প্রচুর ব্যয় হবে। টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হবে। সহকর্মীদের সঙ্গে সম্প্রীতি বজায় রাখুন। পরিবারের কোনো বয়স্কলোকের স্বাস্থ্যের অবনতি ঘটবে।
মিথুন [২১ মে-২০ জুন]
সফলতার সূর্য ফোকাস মারবে। পিতা-মাতা ও গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদ পাবেন। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। সন্তানদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। সপরিবারে কাছেপিঠে ভ্রমণ হবে। হারানো বুকে ধন বুকে ফিরবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
শূন্য পকেট পূর্ণ হবে। চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করবেন। এই দিনে দ্রুতগতির বাহন বর্জন করা শ্রেয়। ব্যাংক ব্যালান্স বাড়বে। বিচ্ছেদকৃত দাম্পত্য জোড়া লাগবে। কামনা-বাসনা পূর্ণ হবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
নিত্যনতুন ব্যবসার পরিকল্পনা বাস্তবায়িত হবে। কর্মপ্রত্যাশীদের মুখে হাসি ফুটবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। হাত বাড়ালেই সফলতার চাবি পাবেন। মন সুর সংগীত ও ধর্মের প্রতি ঝুঁকবে। মামলা-মোকদ্দমায় জয়লাভ করবেন।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হবে। গুপ্ত ও প্রকাশ্য শত্রুর কারণে চাপ বাড়বে। প্রেম বন্ধুত্বে ফাটল ধরতে পারে। দাম্পত্য সুখ বিনষ্ট হতে পারে। লৌকিকতা পরিহার করুন।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। বিবাহযোগ্যদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। মনের অভিলাষ পূর্ণ হবে। প্রেমীযুগলের মন আনন্দে নাচবে। অংশীদারি ব্যবসায় বহুল প্রচার ও প্রসার ঘটবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্যউদ্ধার করতে হবে। লটারি জুয়া রেস এড়িয়ে চলুন। ভয় লজ্জা দুর্বলতা কুরে কুরে খাবে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদের গুটিয়ে রাখতে হবে। প্রেম বন্ধুত্ব সতর্ক থাকুন। কলকারখানায় উৎপাদন কমবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্ব পাবেন। গৃহবাড়ি ভূসম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণ হবে। হাত বাড়ালেই সফলতা পাবেন। পিতা-মাতার সঙ্গে মতানৈক্য দূর হবে। মেধা প্রযুক্তি কৌশল জাগ্রত হবে। শত্রু ও বিরোধীরা পরাস্ত হবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। কোমল শিশুরা পুরস্কৃত হবে। অংশীদারি ব্যবসায় বহুল প্রচার ও প্রসার ঘটবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। জমিজমা-সংক্রান্ত ঝামেলা মিটবে। লৌকিকতায় প্রচুর ব্যয় হতে পারে। ভাঙা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
বৈদেশিক সূত্রে লাভবান হবেন। ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ আসবে। ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। পিতা-মাতার পূর্ণ সহযোগিতা পাবেন। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। নতুন দলিলপত্র আসতে পারে। দাম্পত্য ঐক্যতা বজায় থাকবে। আত্মীয়স্বজনের সঙ্গে সখ্যতার মেলবন্ধন রচিত হবে।

