প্রতিদিনের ডেস্ক:
শনিবার দিনটি ক্রিস্তিয়ানো রোনালদোর সৌদি আরব অধ্যায়ের সবচেয়ে স্মরণীয় দিন হয়ে উঠতে পারে। একই দিনে দুটি শিরোপা জয়ের সুযোগের সামনে দাঁড়িয়ে আছেন পর্তুগিজ মহাতারকা। আজ আল নাসরের হয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগ টু-এর ফাইনালে মাঠে নামবেন রোনালদো। সেখানে তাদের প্রতিপক্ষ জাপানের গাম্বা ওসাকা।এই ম্যাচটি রোনালদোর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ সৌদিতে যোগ দেওয়ার পর এখনো কোনো অফিসিয়াল শিরোপা জেতা হয়নি তার।তাই এই ফাইনাল জিতে অবশেষে ট্রফিখরা কাটানোর সুযোগ পাচ্ছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী।তবে নাটকীয়তা এখানেই শেষ নয়। একই সময়ে সৌদি প্রো লিগে মুখোমুখি হবে আল হিলাল ও নিয়ম। সেই ম্যাচে আল হিলাল পয়েন্ট হারালেই মাঠে না নেমেও লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাবে আল-নাসরের। অর্থাৎ, কয়েক ঘণ্টার ব্যবধানে জোড়া সাফল্যের স্বাদ পেতে পারেন রোনালদো। সৌদি আরবে নতুন গৌরবের খোঁজে আসা এই কিংবদন্তির সামনে তাই অপেক্ষা করছে ক্যারিয়ারের আরেকটি বিশেষ দিন।

