২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

মঙ্গলবার চীন যাচ্ছেন পুতিন

প্রতিদিনের ডেস্ক:
আগামী ১৯ মে (মঙ্গলবার) দুই দিনের এক রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার এ তথ্য জানিয়েছে ক্রেমলিন।ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, সফরকালে পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে মস্কো ও বেইজিংয়ের মধ্যে ‘ব্যাপক অংশীদারিত্ব ও কৌশলগত সহযোগিতা অধিকতর জোরদার করার’ উপায় নিয়ে আলোচনা করবেন।পুতিন চীনা প্রিমিয়ার লি কিয়াংয়ের সাথে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতার বিষয়েও আলোচনা করবেন বলে নির্ধারিত রয়েছে।রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, পুতিনের এই সফরটি ২০০১ সালে স্বাক্ষরিত মস্কো-বেইজিংয়ের একটি অন্যতম প্রধান চুক্তি ‘গুড-নেইবারলিনেস অ্যান্ড ফ্রেন্ডলি কোঅপারেশন’ (সদ্ভাব ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা) চুক্তির ২৫তম বার্ষিকী উদযাপনের সাথে মিলিয়ে সূচি করা হয়েছে।উল্লেখ্য-গত প্রায় এক দশকের মধ্যে কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম বেইজিং সফর শেষ করে ডোনাল্ড ট্রাম্প চীন ত্যাগ করার ঠিক একদিন পরই পুতিনের এই আসন্ন সফরের খবরটি সামনে এলো।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়