২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

লুকসেটে যাওয়ার সময়ে জানতে পেরেছি ছবি থেকে আমি বাদ, বহু অনুষ্ঠানে আমন্ত্রণ পাইনি: পায়েল

প্রতিদিনের ডেস্ক:
সম্প্রতি, পায়লেকে দেখা গিয়েছে ‘সপ্তডিঙার গুপ্তধন’ ছবির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠানে। সচরাচর কোনও প্রদর্শনী অনুষ্ঠানেও তাঁকে দেখা যায় না। ৪ মে ফলপ্রকাশের পর থেকে কি ছবিটা খানিক বদলেছে?রাজ্যে পালাবদল। টলিউডের দায়িত্ব এখন রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায় এবং পাপিয়া অধিকারীর কাঁধে। টলিপাড়ায় রাজনৈতিক প্রভাব, কাজ পাওয়া-না পাওয়া নিয়ে অনেকেই ক্ষোভ উগরে দিচ্ছেন। অভিনেত্রী পায়েল সরকারকেও এই ক’টা বছরে খুব বেশি ‘ফিল্মি’ অনুষ্ঠানে দেখা যায়নি। এই বদল কি তাঁর জীবনেও পরিবর্তন আনবে? সম্প্রতি, পায়েলকে দেখা গিয়েছে ‘সপ্তডিঙার গুপ্তধন’ ছবির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠানে। সচরাচর কোনও প্রদর্শনী অনুষ্ঠানেও তাঁকে দেখা যায় না। ৪ মে ফলপ্রকাশের পর থেকে কি ছবিটা খানিক বদলেছে? পায়েল বললেন, “আচরণের কিছুটা পরিবর্তন তো হয়েছে। আমাকে যে টলিউডের সব অনুষ্ঠানে ডাকা হত, তা-ও নয়। আবার কিছু কিছু জায়গায় আমারই যাওয়া হয়ে উঠত না, এটাও ঠিক। আবার আমাকে আমন্ত্রণও জানানো হয়নি বহু জায়গায়।”তা হলে এই পালাবদলে নতুন আশা দেখছেন পায়েল? অভিনেত্রী যোগ করেন, “দেখুন আমি বরাবরই মনে করি রাজনীতির সঙ্গে শিল্পের যোগ থাকা উচিত নয়। আমার সঙ্গেই বহু বার এমন হয়েছে। হয়তো লুকসেটের জন্য বেরোচ্ছি বাড়ি থেকে কিংবা কথা বলতে যাচ্ছি। বাড়ি থেকে বেরোনোর সময়ে ফোন এল যে, পরে জানানো হবে। পরে দেখলাম আমাকে বাদ দিয়ে অন্য অভিনেত্রীকে নেওয়া হয়েছে।”

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়