৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

বিশ্বকাপে কেমন হতে পারে ব্রাজিলের একাদশ

প্রতিদিনের ডেস্ক:
২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নতুন রূপে দল সাজাচ্ছেন কার্লো আনচেলত্তি। দীর্ঘদিনের ব্যর্থতা কাটিয়ে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে ব্রাজিল।আর সেই লক্ষ্য নিয়েই সম্ভাব্য একাদশ নিয়ে শুরু হয়েছে আলোচনা।ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর আনচেলত্তি আক্রমণাত্মক ৪-৪-২ ছকে দল সাজানোর পরিকল্পনা করছেন বলে জানা গেছে। মাঠে সেটি অনেক সময় ৪-২-৪ রূপও নিতে পারে।সম্ভাব্য একাদশে গোলপোস্টের নিচে দেখা যেতে পারে আলিসন বেকারকে।রক্ষণে থাকতে পারেন দানিলো, মারকিনিওস, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও অ্যালেক্স সান্দ্রো।মিডফিল্ডে অভিজ্ঞ কাসেমিরোর সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন ব্রুনো গিমারাইস।আক্রমণভাগে সবচেয়ে বেশি নজর থাকবে ভিনিসিয়ুস জুনিয়রের দিকে। জাতীয় দলে এখনো ক্লাবের মতো ধারাবাহিক হতে পারেননি তিনি। তবে আনচেলত্তির অধীনে আবারও নিজের সেরা ছন্দে ফিরবেন বলেই আশা ব্রাজিল সমর্থকদের।ডানদিকে থাকতে পারেন রাফিনিয়া। স্ট্রাইকার হিসেবে সম্ভাব্য পছন্দ জোয়াও পেদ্রো ও মাথিউস কুনহা। আর নেইমার থাকলে কুনহার জায়গাটা দখল করতে পারেন তিনি।
এদিকে চোটের কারণে বিশ্বকাপ মিস করতে পারেন তরুণ প্রতিভা এস্তেভাও।
একই সমস্যায় ছিটকে গেছেন এদের মিলিতাওও। আর হাঁটুর চোটে বছরের বাকি সময় মাঠের বাইরে থাকবেন রদ্রিগো।সব মিলিয়ে নতুন কোচ, নতুন পরিকল্পনা আর তারকায় ভরা আক্রমণভাগ নিয়ে বিশ্বকাপে নামতে যাচ্ছে ব্রাজিল। এবার লক্ষ্য একটাই, দীর্ঘ ২৪ বছরের অপেক্ষা শেষে আবারও বিশ্বসেরা হওয়া।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়