৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

তাজা টপিংসহ গরুর মাংসের ‘চিজি টাকুইটোস’

প্রতিদিনের ডেস্ক:
বাইরের ক্রিস্পি আবরণ আর ভেতরে গলে যাওয়া চিজ ও মসলাদার বিফ— সব মিলিয়ে চিজি বিফ টাকুইটোস যেন একদম পারফেক্ট স্ন্যাকস। এর সঙ্গে যদি থাকে টাটকা সালসা, লেটুস আর সাওয়ার ক্রিমের টপিং, তাহলে প্রতিটি কামড় হয়ে ওঠে আরও লোভনীয়। ঘরেই খুব সহজে তৈরি করতে পারেন রেস্টুরেন্ট স্টাইল এই মজাদার খাবার।
উপকরণ: টাকুইটোসের জন্য
গরুর কিমা— ৩০০ গ্রাম টর্টিলা রুটি— ৬টি মোজারেলা চিজ— ১ কাপ
পেঁয়াজ কুচি— ১টি রসুন কুচি— ১ চা চামচ টমেটো সস— ২ টেবিল চামচ
মরিচ গুঁড়া— ১ চা চামচ জিরা গুঁড়া— আধা চা চামচ গোলমরিচ গুঁড়া— আধা চা চামচ লবণ— স্বাদমতো তেল— ভাজার জন্য
টপিংয়ের জন্য
লেটুস কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি সাওয়ার ক্রিম বা মেয়োনিজ
জালাপেনো (ঐচ্ছিক)
প্রণালি
প্রথমে কড়াইয়ে সামান্য তেল গরম করে পেঁয়াজ ও রসুন ভেজে নিন। এরপর গরুর কিমা দিয়ে ভালোভাবে রান্না করুন। কিমা থেকে পানি শুকিয়ে এলে টমেটো সস, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, গোলমরিচ ও লবণ দিয়ে কষিয়ে নিন। এরপর টর্টিলা রুটির মাঝে বিফের পুর ও চিজ ছড়িয়ে রোল করে নিন। রোল যেন খুলে না যায়, সেজন্য টুথপিক ব্যবহার করতে পারেন। এখন গরম তেলে টাকুইটোসগুলো সোনালি ও মুচমুচে করে ভেজে নিন। চাইলে এয়ার ফ্রায়ার বা ওভেনেও বেক করতে পারেন। পরিবেশনের সময় ওপরে লেটুস, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা ও সাওয়ার ক্রিম ছড়িয়ে দিন। গরম গরম পরিবেশন করুন তাজা টপিংসহ চিজি বিফ টাকুইটোস।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়