২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

হন্ডুরাসে বন্দুকধারীদের হামলায় ৬ পুলিশ কর্মকর্তাসহ নিহত ২৫

প্রতিদিনের ডেস্ক
হন্ডুরাসে বন্দুকধারীদের পৃথক হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সংঘটিত এই ঘটনাগুলো দেশটির সাম্প্রতিক বছরের অন্যতম রক্তক্ষয়ী দিন হিসেবে বিবেচিত হচ্ছে। সংঘবদ্ধ অপরাধ ও সহিংসতা দমনে সরকারের চলমান অভিযান সত্ত্বেও এসব হামলা ঘটেছে, যা দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। দেশটির উত্তরাঞ্চলের ত্রুহিলো পৌর এলাকায় একটি পাম চাষের বাগানে হামলা চালিয়ে বন্দুকধারীরা ১৯ জনকে হত্যা করে। স্থানীয় একটি গ্রামীণ সংগঠনের নেতা এএফপিকে জানান, নিহতরা ওই এলাকায় সক্রিয় একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্য ছিলেন। তবে স্থানীয় গণমাধ্যমের দাবি, হামলাকারীরা বাগানের শ্রমিকদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায়। নিহতদের মধ্যে ৬১ বছর বয়সি একজনও ছিলেন। পুলিশ জানায়, তারা গ্যাং দমনের একটি অভিযানে অংশ নিতে সেখানে গিয়েছিলেন। কিন্তু পথে সশস্ত্র হামলাকারীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। দুটি হামলার পর জাতীয় পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে দ্রুত বিশেষ অভিযান চালানো হবে। একই সঙ্গে হামলাকারীদের গ্রেপ্তার, ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত এবং ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার অঙ্গীকার করেছে সরকার।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়