প্রতিদিনের ডেস্ক:
ইতালির রোমে অবস্থিত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরের জাদুঘরে বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি শাড়ি, পাঞ্জাবি ও পাজামা প্রদর্শনের ব্যবস্থা নেওয়া হয়েছে।শনিবার (২৩ মে) রোমের বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।মন্ত্রণালয় জানায়, রোমের বাংলাদেশ দূতাবাসের ধারাবাহিক প্রচেষ্টা ও উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের এই ঐতিহ্যবাহী পোশাকগুলো এফএও জাদুঘরে স্থান পেয়েছে।বাংলাদেশি জামদানি শাড়ি জাদুঘরের ‘ট্র্যাডিশন অ্যান্ড ইনোভেশন’ কক্ষে স্থায়ীভাবে এবং পাঞ্জাবি ও পাজামা পর্যায়ক্রমিকভাবে প্রদর্শিত হবে।এই পোশাকগুলো এফএও সদর দপ্তরে আগত বিভিন্ন দেশের ব্যক্তিদের সামনে বাংলাদেশের সমৃদ্ধ বস্ত্র-ঐতিহ্য, কৃষিনির্ভর জীবনধারা, গ্রামীণ সংস্কৃতি ও কারুশিল্পকে আন্তর্জাতিক পরিমণ্ডলে উপস্থাপন করবে।

