২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা কি বার্সেলোনায় যাচ্ছেন

প্রতিদিনের ডেস্ক:
গ্রীষ্মকালীন দলবদলের বাজার সামনে রেখে নতুন করে আলোচনায় উঠে এসেছে হুলিয়ান আলভারেজর ভবিষ্যৎ। অ্যাতলেতিকো মাদ্রিদের এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে দলে ভেড়াতে আগ্রহ দেখাচ্ছে বার্সেলোনা।
ইউরোপের আরো কয়েকটি বড় ক্লাবও তার পরিস্থিতির ওপর নজর রাখছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার দাবি, আলভারেজ যদি অ্যাতলেতিকো ছাড়ার সিদ্ধান্ত নেন, তাহলে তার প্রথম পছন্দ হতে পারে বার্সেলোনা। যদিও এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। সম্প্রতি অ্যাতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনেও আলভারেজের ভবিষ্যৎ নিয়ে রহস্য আরো বাড়িয়ে দিয়েছেন।
ভিলারিয়ালের বিপক্ষে বড় হারের পর আলভারেজের ক্লাব ছাড়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা আমার জন্য প্রশ্ন নয়, এটা হুলিয়ানের জন্য প্রশ্ন। সে যথেষ্ট পরিণত, কী করবে সেটা সে জানে।’এই মন্তব্যের পর থেকেই বার্সেলোনায় আলভারেজের সম্ভাব্য যোগদান নিয়ে জল্পনা আরো তীব্র হয়েছে।তবে সহজে তাকে ছাড়তে রাজি নয় অ্যাতলেতিকো।বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ক্লাবটি আলভারেজের মূল্য ১৩০ থেকে ২০০ মিলিয়ন ইউরোর মধ্যে ধরেছে, যাতে আগ্রহী ক্লাবগুলোকে নিরুৎসাহিত করা যায়।
বর্তমানে ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড ইউরোপের অন্যতম চাহিদাসম্পন্ন স্ট্রাইকারে পরিণত হয়েছেন। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী আলভারেজ ইতোমধ্যেই নজর কেড়েছেন ম্যানচেস্টার সিটি ও অ্যাতলেতিকোর জার্সিতে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়