নিজস্ব প্রতিবেদক:
যশোরের চুড়ামনকাটি এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৬ মে) রাত ৩টার দিকে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রাথমিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদন্ত শুরু করেছে।পুলিশ জানিয়েছে,বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে। নিহতের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ অনুসন্ধানে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

