১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

‘এমন মুহূর্ত ভাষায় প্রকাশ করার মতো নয়’

প্রতিদিনের ডেস্ক:
প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’ভ আর এই সিনেমার মাধ্যমেই রুপালি পর্দায় অভিষেক ঘটে ঢাকাই চলচ্চিত্রের নতুন মুখ তানজিয়া জামান মিথিলার। বড় পর্দায় নিজের প্রথম এন্ট্রি দেখেই দর্শকদের অভাবনীয় সাড়ায় রীতিমতো আবেগাপ্লুত হয়ে পড়েছেন এই নবাগত অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘রকস্টার’ সিনেমার নিজের একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন মিথিলা। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তানজিয়া জামান মিথিলা বলেন, ‘এখনও বিশ্বাস করতে পারছি না, এটা ছিল আমার প্রথম বাংলা সিনেমার প্রথম এন্ট্রি সিন। দর্শকদের এমন বাঁধভাঙা উন্মাদনা ছুঁয়ে গেছে এই নবাগতার মন। সেই আনন্দের মুহূর্তটি তুলে ধরে তিনি আরও বলেন, ‘একজন নতুন অভিনেত্রী হিসেবে এমন মুহূর্ত আমার জন্য ভাষায় প্রকাশ করার মতো নয়। আপনাদের ভালোবাসা, সমর্থন আর উৎসাহ আমাকে আরও স্বপ্ন দেখতে সাহস দেয়।’
প্রেক্ষাগৃহে বসে দর্শকরা যেভাবে তাকে গ্রহণ করেছেন, সেই ভালোবাসার ঋণ শোধ করার মতো নয় বলেও জানান তিনি। ভক্তদের ধন্যবাদ জানিয়ে মিথিলা শেষে লিখেছেন, ‘প্রতিটি হাততালি, প্রতিটি হাসি আর প্রতিটি সুন্দর কথার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারাই এই মুহূর্তটাকে আমার জীবনের সবচেয়ে সুন্দর ও স্মরণীয় স্মৃতিগুলোর একটি করে তুলেছেন।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়