১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

নেত্রকোনায় বাস চাপায় মা-মেয়েসহ প্রাণ হারালেন তিনজন

প্রতিদিনের ডেস্ক:
নেত্রকোনায় বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন নারী যাত্রী নিহত হয়েছেন। একইসঙ্গে এসময় আরও ৩ জন আহত হয়েছেন। রোববার (৩১ মে) সকাল সাড়ে ১১ টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের সদর উপজেলার চল্লিশা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- সদর উপজেলার আমলী কেশবপুর গ্রামের নূর জাহান (৪৫), তার মেয়ে স্মৃতি আক্তার (১৫) এবং অন্য এক শিশু। আহতদের মধ্যে নূর জাহানের স্বামী আইনুল হকও রয়েছেন।নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন সরকার জানান, নেত্রকোনা শহরের পারলা বাসস্ট্যান্ড থেকে একটি যাত্রীবাহী বাস ছেড়ে যায়। পথে বাসটি সদরের চল্লিশা বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন মহিলা যাত্রী নিহত হন। আহত হন তিনজন।জানা যায়, স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠান। সেখানে একজনের অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এদিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়