২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

কাঁঠালের বিচি দিয়েই বানিয়ে নিন মজাদার সন্দেশ

প্রতিদিনের ডেস্ক:
কাঁঠাল খাওয়ার পর বেশিরভাগ সময়ই এর বিচিগুলো ফেলে দেওয়া হয়। অথচ এই সাধারণ উপাদান দিয়েই তৈরি করা যায় দারুণ স্বাদের ও পুষ্টিকর সন্দেশ।
ঘরোয়া কিছু উপকরণ আর সহজ কয়েকটি ধাপ অনুসরণ করলেই তৈরি হবে নরম, সুগন্ধি ও মজাদার কাঁঠালের বিচির সন্দেশ। বিকেলের নাশতা কিংবা অতিথি আপ্যায়নে ভিন্ন স্বাদের এই মিষ্টান্ন হতে পারে চমৎকার একটি আয়োজন। রইলো রেসিপি-
উপকরণ
কাঁঠালের বিচি ১০০ গ্রাম
গুঁড়া দুধ ৫ চা চামচ
চিনি ৫ চা চামচ
এলাচ গুঁড়া এক চিমটি
ঘি ৩-৪ চা চামচ
যেভাবে তৈরি করবেন
প্রথমেই কাঁঠালের বিচি খোসা ছাড়িয়ে সিদ্ধ করে নিন। এরপর ঠান্ডা করে গায়ের বাদামি অংশ সরিয়ে নিন। এবার বিচি ব্লেন্ড করে তার সাথে গুঁড়া দুধ মিশিয়ে নিন। এরপর একটি ননস্টিক প্যানে সামান্য ঘি গরম করে তাতে ব্লেন্ড করা কাঁঠালের বিচি ও চিনি দিয়ে ১০ মিনিট রান্না করুন। চটকে ভর্তা করে নেওয়া কাঁঠালের বীজ মিশিয়ে দিন।তারপর মিশিয়ে দিন চিনি। ১০ মিনিট রান্না করুন। তারপর দেখবেন মিশ্রণটি প্যানের গা ছেড়ে উঠে আসছে। তারপর চুলা বন্ধ করে সবশেষে এক চিমটি এলাচ গুঁড়া উপরে ছড়িয়ে দিন। সবশেষে একটি প্লেটে মিশ্রণটি নামিয়ে ঠান্ডা করে নিন। ঠান্ডা হলে সন্দেশের আকারে কেটে নিন। েব্যস তৈরি হয়ে গেলে সুস্বাদু কাঁঠালের বিচির সন্দেশ। পুষ্টিকর এই সন্দেশ ফ্রিজে ৪-৫ দিন রাখতে পারবেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়